হাইতিতে ধ্বংসস্তূপ থেকে ১৪ দিন পর একজনকে জীবিত উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভূমিকম্পে বিধ্বস্ত হাইতিতে ১৪ দিন পর মঙ্গলবার ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে মার্কিন সেনারা। রাজধানী পোর্ট অ প্রিন্সের রুয়ে ডি মিরাকল শহরতলির একটি বিধ্বস্ত বাড়ি থেকে তাঁকে ধুলোবালি মাখা অবস্থায় উদ্ধার করা হয়। তাঁর পরনে ছিল কেবল একটি অন্তর্বাস।উদ্ধার করা ব্যক্তির একটি পা ভেঙে গেছে এবং তিনি পানিশূন্যতায় ভুগছেন বলে মার্কিন সেনারা জানিয়েছে।ভূমিকম্পের পর এখন পর্যন্ত ধ্বংস্তূপের ভেতর থেকে বিশ্বের বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা ১৩০ জনের মতো জীবিতকে উদ্ধার করেছে। তবে আর কাউকে জীবিত উদ্ধারের আশা প্রতিনিয়তই ক্ষীণ হয়ে আসছে।হাইতির ৭ মাত্রার ওই ভূমিকম্পে প্রায় দুই লাখ লোক মারা গেছে। উদ্ধারকাজ বন্ধ করে ক্ষুধার্ত এবং আশ্রয়হীনদের সহায়তা দেওয়ার দিকে নজর দেওয়ার সময়ই আরেকজনকে জীবিত উদ্ধার করা হলো।এদিকে মঙ্গলবার প্রেসিডেন্ট প্রাসাদের সামনে খাবার নিতে আসা হাজার হাজার ক্ষিপ্ত মানুষকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে ব্রাজিলীয় শান্তিরক্ষী বাহিনী।