হাইতিতে সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতিতে গত শনিবার সরকারবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। রাজধানী পোর্ট অ প্রিন্সে পুলিশ শত শত বিক্ষোভকারীকে লক্ষ্য করে কাঁদানে গ্যাস ও পানি ছোড়ে। নির্বাচন দিতে দীর্ঘ বিলম্ব করার প্রতিবাদে প্রেসিডেন্ট মিশেল মার্তেলির পদত্যাগের দাবিতে দেশটিতে কয়েক মাস ধরে আন্দোলন চলছে। হাইতির পার্লামেন্টের মেয়াদ আজ সোমবারই পূর্ণ হচ্ছে। মেয়াদ বাড়ানোর ব্যাপারে সমঝোতা না হলে দেশটি সরকারশূন্য হয়ে পড়বে। প্রেসিডেন্ট মার্তেলি ক্ষমতার অপব্যবহার করছেন বলে বিরোধীদের অভিযোগ। সংকট নিরসনের লক্ষ্যে তিনি কংগ্রেসের সঙ্গে দুই সপ্তাহ আগে একটি চুক্তি করেন। এতে আইনপ্রণেতাদের মেয়াদ কয়েক মাস বহাল রাখার কথা বলা হয়। কিন্তু এখনো তা নিয়ে ভোটাভুটি হয়নি। বিবিসি