হাইতিতে হারিকেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইতির উপকূলে গত মঙ্গলবার আঘাত হেনেছে ক্যারিবীয় অঞ্চলে এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী হারিকেন ম্যাথিউ। এই সামুদ্রিক ঝড়ের আঘাতে হাজার হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। অন্তত দুজনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ঘণ্টায় ২৩০ কিলোমিটার বেগের ঝড়ের সময় প্রচণ্ড বৃষ্টিপাতও হয়। উদ্ধারকর্মীরা ঝড়ে বিধ্বস্ত এলাকায় পৌঁছানোর চেষ্টা করছেন। হাইতির অধিকাংশ এলাকা পাহাড়ি হওয়ায় ঝড়ের প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। হারিকেনটি কিউবার উত্তর-পূর্বাঞ্চলীয় উপকূল দিয়ে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের দিকে ধাবিত হচ্ছিল। সেখানে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ১০ লাখের বেশি মানুষকে ঘরবাড়ি থেকে সরিয়ে নেওয়া হয়। তিন মাত্রার হারিকেনটি শনিবার নাগাদ যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে আঘাত হানতে পারে। বিবিসি