হাইতির ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান জাতিসংঘের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাইতিতে মহামারি আকারে কলেরা ছড়িয়ে পড়ার ক্ষতিপূরণের দাবি আনুষ্ঠানিভাবে প্রত্যাখ্যান করেছে জাতিসংঘ। গত বৃহস্পতিবার এক বিবৃতিতে জাতিসংঘ এ সিদ্ধান্ত জানায়। এর আগে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর একটি ঘাঁটির পয়োনিষ্কাশন পাইপ ফেটে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়েছিল বলে প্রমাণ পাওয়া যায়।জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসের্কি বলেন, ১৯৪৭ সালের জাতিসংঘের ঘোষণাপত্র অনুযায়ী সব ধরনের দায় থেকে জাতিসংঘ মুক্ত হওয়ায় এ ধরনের ক্ষতিপূরণের দাবি জাতিসংঘের পক্ষে দেওয়া সম্ভব নয়।২০১০ সালে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর নেপালি সদস্যদের মাধ্যমে হাইতিতে কলেরা ছড়িয়ে পড়ে। এতে প্রায় ছয় লাখ মানুষ আক্রান্ত হয় এবং আট হাজার মানুষ মারা যায়। বিবিসি।