প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিয়ম, বিশৃঙ্খলা ও অব্যস্থাপনার মধ্য দিয়ে হাইতির প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন হলেও আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা গত সোমবার এই নির্বাচনকে বৈধ বলে ঘোষণা দিয়েছেন। গত রোববার ভোট গ্রহণের পরপরই এই নির্বাচনের ১৮ জন প্রার্থীর মধ্যে ১২ জনই অভিযোগ করেন, নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে। এই নির্বাচন অবৈধ। কিন্তু প্রধান দুই প্রার্থী নির্বাচন বাতিলের দাবি প্রত্যাহার করে নিলে পর্যবেক্ষকেরা সোমবার নির্বাচন বৈধ বলে ঘোষণা দেন। এএফপি ও রয়টার্স।