হাইতির প্রধানমন্ত্রী কনিলের পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দায়িত্ব নেওয়ার মাত্র চার মাসের মধ্যে পদত্যাগ করলেন হাইতির প্রধানমন্ত্রী গেরি কনিলে। দ্বৈত নাগরিকত্ব প্রশ্নে মন্ত্রীদের সঙ্গে বিরোধের জের ধরে গত শুক্রবার পদত্যাগ করেন কনিলে। তাঁর পদত্যাগে দেশটিতে রাজনৈতিক অস্থিরতা শুরু হয়েছে।হাইতির সংবিধানে দ্বৈত নাগরিকত্ব বৈধ নয়। কিন্তু প্রেসিডেন্ট মিশেল মার্টেলিসহ সরকারের মন্ত্রী ও অনেক ঊর্ধ্বতন কর্মকর্তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। বিষয়টি নিয়ে দেশটির আইনপ্রণেতারা তদন্ত শুরু করেন। এর মধ্যেই পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী কনিলে।প্রেসিডেন্ট মার্টেলি গত শুক্রবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন। এতে তিনি প্রধানমন্ত্রী কনিলের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। প্রেসিডেন্ট বলেন, কনিলে ‘এমন এক সময় পদত্যাগ করলেন যখন দেশ স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।’ ‘খুব দ্রুত’ প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি। এএফপি।