হাওড়া লোকসভার উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গের হাওড়া লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় জয়ী হয়েছেন। তৃণমূলের সাংসদ অম্বিকা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে আসনটি শূন্য হয়।

গত ২ জুন ওই আসনে ভোট হয়। আজ বুধবার ফলাফল ঘোষণা করা হয়। এদিকে এই নির্বাচনে হারলেও বাম দলের প্রার্থী শ্রীদীপ ভট্টাচার্যের ভোট বেড়েছে।

নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রসূন জিতেছেন ২৬ হাজার ৯৬৫ ভোটের ব্যবধানে। তিনি পেয়েছেন চার লাখ ২৬ হাজার ২৭৩ ভোট। আর শ্রীদীপ পেয়েছেন তিন লাখ ৯৯ হাজার ২৫৮ ভোট। গত লোকসভা নির্বাচনে তৃণমূল জিতেছিল ৩৭ হাজার ৩৯২ ভোটের ব্যবধানে।