হাক্কানিকে কালো তালিকাভুক্তির সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানভিত্তিক সংগঠন হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের পক্ষ থেকে গতকাল শুক্রবার এ-সংক্রান্ত ঘোষণা দেওয়ার কথা। নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।ওই খবরের প্রতিক্রিয়ায় আফগানিস্তান গতকাল বলেছে, হাক্কানি নেটওয়ার্ককে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে কালো তালিকাভুক্ত করার এই সিদ্ধান্তকে তারা সমর্থন জানাবে। আফগানিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে, এমন সিদ্ধান্ত নেওয়া হলে সেটি হবে আফগান সরকারকে নামানোর অপচেষ্টায় লিপ্ত জঙ্গিদের জন্য বড় আঘাত। এএফপি।