হাক্কানিকে সুপ্রিম কোর্টে তলব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানের সাবেক রাষ্ট্রদূত হুসেইন হাক্কানিকে আগামী ২৮ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। সামরিক অভ্যুত্থান ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্রের কাছে গোপন চিঠি (মেমোগেট কেলেঙ্কারি) পাঠানোর অভিযোগে হওয়া মামলায় তাঁকে এই নির্দেশ দেওয়া হয়েছে।আদালত সাবেক রাষ্ট্রদূত হাক্কানির নিরাপত্তার বিষয়ে একটি প্রতিবেদন দিতে সরকারের প্রতি নির্দেশনা জারি করেছেন। পিটিআই।