হাঙর রক্ষায় আইনি দুর্বলতা ঘোচাতে ইইউ পার্লামেন্টে ভোট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আইনি দুর্বলতার সুযোগ নিয়ে সাগরে মাছ ধরা নৌযানের হাঙরের ডানা কেটে নেওয়ার (শার্ক ফিনিং) বিরুদ্ধে গত শুক্রবার ভোট দিয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা।সাগরে হাঙরের ডানা কেটে নেওয়াকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আগে থেকেই নিষিদ্ধ করলেও এ কাজের বৈধতায় বিশেষ অনুমতিও রয়েছে।ইইউ পার্লামেন্ট সদস্যদের গত শুক্রবারের ওই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে পরিবেশবাদী সংগঠনগুলো। তারা বলেছে, এভাবে ডানা কেটে নেওয়া হাঙরের জন্য হুমকি হয়ে দেখা দিচ্ছে।হাঙর রক্ষায় ইউরোপীয় কমিশনের পরিকল্পনা সমর্থনকারী এ সিদ্ধান্ত এখন ইইউ মন্ত্রীদের অনুমোদন পেতে হবে। ইইউ পার্লামেন্টে ওই সিদ্ধান্তের পক্ষে ৫৬৬টি ভোট পড়ে। বিপক্ষে পড়ে ৪৭টি ভোট। ১৬ জন সদস্য ভোট দেওয়া থেকে বিরত থাকেন। বিবিসি।