হাঙরের কবলে গুগল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাগরের হাঙরের কবলে পড়েছে গুগল। হাঙরের ধারালো দাঁতে ছিন্ন হয়েছে তাদের ফাইবার অপটিকস কেব্ল। গুগলের একটি প্রকল্পের কর্মকর্তা ড্যান ব্লেচার গত সপ্তাহে জানিয়েছেন এ কথা। এই যুগে আন্তমহাদেশীয় যোগাযোগের অন্যতম নির্ভরযোগ্য ভরসা সাগরের নিচ দিয়ে যাওয়া এই ফাইবার কেব্ল। আর এই কেবলে হাঙরের হামলার ঘটনাও নতুন নয়। গুগল জানিয়েছে, হাঙরের দাঁত থেকে বাঁচাতে প্রশান্ত মহাসাগরের নিচে ছড়ানো তাদের কেব্ল মুড়ে দেওয়া হচ্ছে ‘কেভলার’ নামক এক ধরনের বস্তু দিয়ে। পানির নিচে স্টিলের চেয়ে ২০ গুণ শক্তিশালী এই কেভলার। দ্য গার্ডিয়ান