হাঙরের মুখ থেকে রক্ষা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাপানে ৪৩ বছর বয়সী এক ব্যক্তি হাঙরের মুখ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন। তবে তিনি গুরুতর আহত হয়েছেন। দেশটির কর্মকর্তারা আজ মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে জানানো হয়, গত রোববার বিকেলে জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সহকর্মীদের সঙ্গে সার্ফিং করার সময় হাঙরের মুখে পড়েন সার্ফারদের জীবনরক্ষাকারী তসুইয়োশি তাকাহাশি।
কর্মকর্তারা জানান, হাঙরটি তাকাহাশির বাঁ হাতে ধারালো দাঁত বসিয়ে দিয়েছে। উদ্ধার পাওয়ার পর তাঁকে দ্রুত হাসপাতালে পাঠানো হয়। তাঁকে ৩০টি সেলাই নিতে হয়েছে। তিনি এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিত্সকেরা।
তাকাহাশি কীভাবে হাঙরের মুখ থেকে প্রাণে রক্ষা পেয়েছেন, এ ব্যাপারে অবশ্য প্রতিবেদনে কিছু জানানো হয়নি। জাপানের উপকূলে সচরাচর হাঙরের হামলা ঘটে না। সর্বশেষ হামলার ঘটনাটি ঘটেছে ১৯৯৫ সালে।