হাঙরের হামলায়?
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় নগরী পার্থের উপকূলে গতকাল রোববার এক নারীর মৃতদেহ পাওয়া গেছে। হাঙরের আক্রমণে তিনি মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। একই উপকূলে হাঙরের হামলায় আরেক ব্যক্তির মৃত্যুর মাত্র দুই দিন পর এই নারীর মৃতদেহটি পাওয়া গেল। গতকাল পুলিশ জানায়, ওই নারীর শরীরে বড় ধরনের বেশ কয়েকটি জখম ছিল। এর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি, তবে জখমের ধরন হাঙরের আক্রমণের সঙ্গে মেলে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া (ডব্লিউএ) পুলিশ কর্তৃপক্ষ বলেছে, পুলিশ একটি নৌকার কাছে মৃতদেহটি পায়। এর কিছুক্ষণ আগে সৈকতের কাছে ওই নারীকে আহত অবস্থায় দেখা যায় বলে খবর পায় পুলিশ। এর কাছাকাছি সাগরে একটি হাঙর দেখতে পাওয়ার কথা জানিয়েছিল সার্ফারদের এক সংগঠন।
এএফপি