হাঙ্গেরির বিষাক্ত বর্জ্য দানিউবের কাছে পৌঁছেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাঙ্গেরির পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়া বিষাক্ত বর্জ্য ইউরোপের দ্বিতীয় বৃহত্তম নদী দানিউবের কাছাকাছি পৌঁছে গেছে। এই বর্জ্য দানিউবে প্রবেশ করলে তা ক্রোয়েশিয়া, সার্বিয়া ও রোমানিয়াসহ ওই অঞ্চলের ছয়টি দেশের নদীতে ছড়িয়ে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান গতকাল বৃহস্পতিবার জানান, এই পরিস্থিতি মোকাবিলা করার জন্য তাদের অর্থ-সহায়তা নয়, বিশেষজ্ঞের সহযোগিতা প্রয়োজন।গত সোমবার হাঙ্গেরির ডেভেসসার এলাকার আজকাই টিমফোল্ডজিয়ার নামের অ্যালুমিনিয়াম উৎপাদন কারখানার বর্জ্য সংরক্ষণাগারের বাঁধ ভেঙে যায়। এতে তিনটি এলাকার সাতটি গ্রাম প্লাবিত হয়। এ ঘটনায় দুই শিশুসহ চারজনের মৃত্যু হয়। অসুস্থ হয় অন্তত ১২০ জন। এ ছাড়া তিনজন নিখোঁজ রয়েছে। পরদিন মঙ্গলবার ভেসজপ্রেম, জিওর-মোসোন-সোপরন এবং ভাস কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। তা এখনো বলবৎ রয়েছে। এএফপি, বিবিসি।