হাজত থেকে কারাগারে ইউলিয়া তিমাশেঙ্কো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের সাবেক প্রধানমন্ত্রী ইউলিয়া তিমাশেঙ্কোকে হাজত থেকে কারাগারে নেওয়া হয়েছে। গতকাল শুক্রবার দেশটির অপরাধ সংশোধন কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। ক্ষমতার অপব্যবহারের দায়ে চলতি বছরের অক্টোবরে তিমাশেঙ্কোকে সাত বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। গত আগস্ট থেকেই তিনি আটক আছেন। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) চাপ সত্ত্বেও তিমাশেঙ্কোকে যে শিগগিরই মুক্তি দেওয়া হবে না, নতুন এ পদক্ষেপ তার স্পষ্ট ইঙ্গিত। তিমাশেঙ্কোর ওই বিচারকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে ইইউ। আদালতে তাঁর সাজা হওয়ায় দেশটির সঙ্গে বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তিতে সই করেনি ইইউ। তিমাশেঙ্কো এর আগে নিজেকে নির্দোষ দাবি করেন। তাঁর আইনজীবীরা জানান, ৫১ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী পিঠের ব্যথায় ভুগছেন। তিনি হাঁটতে পারেন না। এ কারণে তাঁকে কারাগারে নেওয়া ঠিক হবে না। রয়টার্স।