হাজার টন দুগ্ধপণ্য প্রত্যাহার করবে নিউজিল্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিষক্রিয়ার আশঙ্কায় নিউজিল্যান্ডের বৃহৎ দুগ্ধজাত পণ্য রপ্তানিকারক ফন্টেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে অন্তত এক হাজার টন দুগ্ধজাতসামগ্রী ফেরত নেবে। গতকাল শনিবার এক বিবৃতিতে কোম্পানিটি এ কথা জানায়।

ফন্টেরার উৎপাদিত শিশুখাদ্য, পানীয়সহ কিছু পণ্যে একধরনের ব্যাকটেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে। ওই ব্যাকটেরিয়া খাদ্যে মারাত্মক বিষক্রিয়া ছড়াতে পারে। সরকার বলেছে, কোম্পানিটি চীন, অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, থাইল্যান্ড ও ভিয়েতনামে ওই ব্যাকটেরিয়াদুষ্ট দুগ্ধপণ্য রপ্তানি করেছে। তারা এসব দেশ থেকে অন্তত এক হাজার টন দুগ্ধপণ্য প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। 

নিউজিল্যান্ডের প্রাইমারি ইন্ডাস্ট্রিজ মন্ত্রণালয় গতকাল ফন্টেরার উৎপাদিত পণ্যে ব্যাকটেরিয়া পাওয়ার সত্যতা নিশ্চিত করেছে।

 বিষাক্ত ওই দুগ্ধজাত পণ্য খেলে কিংবা পান করলে বমি ও ডায়রিয়া হতে পারে। সময়মতো চিকিৎসা করা না হলে পক্ষাঘাতে আক্রান্ত হওয়ার আশঙ্কাও রয়েছে। বিবিসি ও এএফপি।