হাজির হতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের সাবেক স্বৈরশাসক পারভেজ মোশাররফের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলার শুনানি মুলতবি করা হয়েছে। একই সঙ্গে তাঁকে আগামী শুক্রবারের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মোশাররফ প্রাণনাশের হুমকির মুখে রয়েছেন, তাঁর আইনজীবীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে শুনানি মুলতবি করে আদালত গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। সাবেক সেনাপ্রধান জেনারেল মোশাররফ ১৯৯৯ থেকে ২০০৮ সাল পর্যন্ত পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন। রয়টার্স।