প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাল মসজিদের ইমাম আবদুল রশীদ গাজী হত্যা মামলায় পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মোশাররফের শুনানির জন্য ২২ মে নতুন তারিখ ধার্য করা হয়েছে। ওই দিন ব্যক্তিগত হাজিরা থেকে মোশাররফকে অব্যাহতি দিতে গতকাল শনিবার আদালতে আবেদন করে তাঁর আইনজীবী আখতার শাহ বলেন, লাল মসজিদে হত্যাকাণ্ডের ঘটনায় মোশাররফকে জড়ালে তাঁর প্রতি অবিচার করা হবে। শুনানি শেষে আদালত গতকাল তাঁকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিলেও ২২ মে তাঁকে আদালতে হাজির করার নির্দেশ দেন। ডন নিউজ।