প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সাইদের সঙ্গে যোগগুরু রামদেবের ঘনিষ্ঠ এক সাংবাদিকের বৈঠক নিয়ে গতকাল সোমবার ভারতের পার্লামেন্টে তুমুল হইচই হয়েছে। খবর এনডিটিভির।
পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তাইয়েবার প্রতিষ্ঠাতা হাফিজ সাইদ। তাঁকে ২০০৮ সালের ২৬ সেপ্টেম্বর মুম্বাইয়ে সন্ত্রাসী হামলার মূল পরিকল্পনাকারী মনে করে ভারত। ওই হামলায় ১৬৬ জন নিহত হন।
হাফিজ সাইদের সঙ্গে যোগগুরুর ঘনিষ্ঠ সাংবাদিকের বৈঠক নিয়ে লোকসভায় কংগ্রেসের নেতারা তীব্র ভাষায় সরকারকে আক্রমণ করেন। ক্ষমতাসীন বিজেপি দাবি করেছে, ২ জুলাই ফ্রিল্যান্স সাংবাদিক বেদ প্রতাপ বৈদিকের (৬৯) সঙ্গে জামাত-উদ-দাওয়ার প্রধানের বৈঠকের কিছু ছিল না।