হাভেলের অন্ত্যেষ্টিক্রিয়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেক বিপ্লবের নেতা ও চেক প্রজাতন্ত্রের সাবেক প্রেসিডেন্ট ভাকলাভ হাভেলের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে বিশ্বনেতারা প্রাগে সমবেত হন। গতকাল শুক্রবার এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। ভাকলাভ হাভেল গত রোববার মারা যান।প্রাগের ঐতিহাসিক সেন্ট ভিটাস ক্যাথেড্রালে এ অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। এতে বিশ্বের ১২টিরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন, মর্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনও অংশ নেন। চেক বিপ্লবের নেতৃত্ব দিয়ে হাভেল ১৯৮৯ সালে সোভিয়েত শাসন থেকে চেকোস্লোভাকিয়াকে মুক্ত করেন এবং দেশটির প্রেসিডেন্ট হন। এএফপি।