হামলা চালানোর আগেই তিন আত্মঘাতীকে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আফগানিস্তানের জালালাবাদ শহরের একটি আদালতকক্ষে আত্মঘাতী বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করেছে তিন জঙ্গি। তবে শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটানোর আগেই ওই তিন জনকে নিরাপত্তাকর্মীরা গুলি করে হত্যা করেন।
নিহত হওয়ার আগে পুলিশের সঙ্গে হামলাকারীদের গুলিবিনিময় হয়। এতে পুলিশসহ কমপক্ষে চার ব্যক্তি আহত হয়েছেন বলে জানা গেছে।
আলজাজিরার খবরে বলা হয়, বিস্ফোরক পোশাক পরিহিত তিন ব্যক্তি বন্দুক নিয়ে আদালতকক্ষে হামলা চালায়। তাদের পোশাকের ভেতর থাকা বিস্ফোরকগুলোর বিস্ফোরণ ঘটানোর আগেই তাদের মেরে ফেলা হয়।
আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, গতকাল দেশটির পূর্বাঞ্চলীয় বেহসুদ জেলার একটি পুলিশ ঘাঁটির বাইরে গাড়ি পার্কিং এলাকায় তিনজন আত্মঘাতী হামলাকারী হামলা চালিয়েছে। এতে এক পাহারাদার নিহত হন এবং পাঁচটি ট্রাক পুড়ে যায়।