হামলাকারী হোমস ‘মানসিক রোগী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের অরোরার একটি প্রেক্ষাগৃহে হত্যাযজ্ঞের মূল অভিযুক্ত জেমস হোমস ‘মানসিকভাবে অসুস্থ।’ গত বৃহস্পতিবার মামলার শুনানি চলাকালে আদালতে তাঁর এক আইনজীবী এ কথা জানান।আদালতে হোমসের আইনজীবী বলেন, হোমসের প্রকৃত অবস্থা পরীক্ষা-নিরীক্ষার জন্য সরকারি কৌঁসুলিদের কাছ থেকে তাঁদের আরও সময় ও তথ্য দরকার। তিনি বলেন, ‘যতক্ষণ পর্যন্ত আমরা সব নথিপত্র হাতে না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা হোমসের মানসিক অবস্থার প্রকৃতি সম্পর্কে মূল্যায়ন করতে পারব না।’ ওই আইনজীবী বলেন, কৌঁসুলিদের হাতে পুলিশের প্রতিবেদন আছে। তবে তাদের হাতে দৃশ্যপটের কোনো স্থিরচিত্র, ধারণ করা দৃশ্য বা বিশেষজ্ঞ সাক্ষী নেই।গত ২০ জুলাই অরোরার ওই প্রেক্ষাগৃহে হামলায় ১২ জন নিহত ও আরও ৫৮ জন আহত হয়। বিবিসি।