প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্লোরিডার ফোর্ট লডারডেল-হলিউড বিমানবন্দরে হামলার ভিডিওচিত্র গতকাল প্রকাশিত হয়েছে। এগুলো বিশ্লেষণ করে হামলার মোটিভ উদ্ঘাটনের চেষ্টা করছেন তদন্তকারীরা। গত রোববার টিএমজেড ওয়েবসাইটে প্রকাশিত ২০ সেকেন্ডের এক ভিডিওচিত্রে দেখা যায়, বিমানবন্দরে নামার পর নিজের ব্যাগ বুঝে নিচ্ছেন হামলাকারী ইস্তেবান সান্তিয়াগো। সেখান থেকে অস্ত্র বুঝে নেন। ধীর-স্থিরভাবে হেঁটে কয়েকজনকে অতিক্রম করেন। পরে হঠাৎ করে অস্ত্র বের করে গুলি শুরু করেন। তবে ভিডিওচিত্রের সূত্র উল্লেখ করেনি ওয়েবসাইটটি। পুলিশ জানায়, সান্তিয়াগো হামলার উদ্দেশ্যেই ফ্লোরিডায় এসেছিলেন। ভিডিওতে দেখা যায়, তিনি ১৩ থেকে ১৫টি গুলি করেন। লক্ষ্য ছিল যাত্রীদের মাথা। আর এ কারণেই নিহত লোকের সংখ্যা বেশি হয়েছে।