হামলায় নিহত ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ থাইল্যান্ডে সন্দেহভাজন মুসলিম জঙ্গিদের হামলায় একজন নির্বাচনী কর্মকর্তা ও তিন সেনাসদস্য নিহত হয়েছেন৷ গত শনিবার দেশটিতে পার্লামেন্ট নির্বাচনের আগে ওই হামলার ঘটনা ঘটল৷ তবে পুলিশ দাবি করেছে, নির্বাচনের সঙ্গে এই হামলার কোনো সম্পর্ক নেই৷ প্রধান বিরোধী দল ডেমোক্র্যাট পার্টি নির্বাচনের বিরোধিতা করে আন্দোলনকারীদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে৷ রয়টার্স৷