প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের উত্তরাঞ্চলে একটি আদালত ভবনে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন প্রায় ২০ জন। গতকাল মঙ্গলবারের ওই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানে সক্রিয় তালেবান গোষ্ঠী জামাতুল আহরার। জঙ্গিরা সেখানে পরপর কয়েকটি বোমা হামলা চালায়। সিন্ধু প্রদেশের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলায় ৭০ জনের বেশি লোক নিহত হওয়ার কয়েক দিনের মাথায় এই হামলার ঘটনা ঘটল। পুলিশ জানায়, উত্তরাঞ্চলের চারসাদ্দা জেলার আদালত ভবনে কমপক্ষে তিনজন হামলা চালায়। পরপর বিস্ফোরণে কেঁপে ওঠে পুরো ভবন ও আশপাশের এলাকা। হামলা শুরুর মিনিট বিশেক পর ভবনের ভেতরে এক হামলাকারীকে গুলি করে মেরে ফেলে। হামলা শুরুর সময়ে আরেকজন গুলিতে মারা যায়। তৃতীয় হামলাকারী ভবনের ফটকে নিজ শরীরে থাকা বোমার আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়।
এএফপি