প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলা বন্ধ হলে হামাসও রকেট হামলা বন্ধ করতে প্রস্তুত। গাজাভিত্তিক ইসলামপন্থী সংগঠন হামাসের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, মিসরের গোয়েন্দা কর্মকর্তারা এ ব্যাপারে মধ্যস্থতা করছেন।ইসরায়েলের সেনাবাহিনী জানায়, গতকাল শুক্রবার গাজা থেকে চারটি রকেট হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার ফিলিস্তিনি স্কুলছাত্র মোহাম্মদ আবু খায়েরের অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে ইসরায়েলের দখলকৃত পূর্ব জেরুজালেমে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ফিলিস্তিনি নাগরিক ও ইসরায়েলি পুলিশের মধ্যে সেখানে গত দুই দিন ধরে সংঘর্ষ চলছে।বিবিসি।