হামাস সাংসদকে মুক্তি দিয়েছে ইসরায়েল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসরায়েল তাদের হাতে আটক একজন হামাস সাংসদকে মুক্তি দিয়েছে। জেরুজালেমের কারা কর্তৃপক্ষ এ কথা জানায়। ২০০৬ সালের জুনে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে গাজার জঙ্গিরা আটক করলে ইসরায়েল গাজার ভেতর সেনা অভিযান চালায়। এ সময় হামাসের ৬০ জনের বেশি সাংসদকে আটক করে তারা। মুক্তি পাওয়া সাংসদ নাইফ আল-রজব তাঁদেরই একজন। একজন মুখপাত্র জানান, সাজার মেয়াদ শেষ হওয়ায় নাইফ আল-রজবকে অধিকৃত পশ্চিম তীরে মুক্তি দেওয়া হয়। তিনি জানান, আটক হওয়া সাংসদদের মধ্যে বেশির ভাগই ওই সময় মুক্তি পান। বর্তমানে ইসরায়েলের কারাগারে নয়জন হামাস সাংসদ আটক রয়েছেন। এ ছাড়া মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ আন্দোলনের দুজন ও বামপন্থী পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব ফিলিস্তিনের একজন সাংসদ রয়েছেন।শালিতকে গাজার গোপন স্থানে আটক রাখা হয়েছে। তাঁর মুক্তির বিনিময়ে হামাস ইসরায়েলে আটক শত শত ফিলিস্তিনির মুক্তি দাবি করেছে। পিটিআই অনলাইন।