হামিদ আনসারি ভারতের উপরাষ্ট্রপতি পুনর্নির্বাচিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন মো. হামিদ আনসারি। গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত এ পদের নির্বাচনে ৪৯০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী যশোবন্ত সিং পেয়েছেন ২৩৮ ভোট। হামিদ আনসারি হলেন ভারতের চতুর্দশ উপরাষ্ট্রপতি।রাজধানী দিল্লির সংসদ ভবনে সকাল ১০টায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল পাঁচটায় শেষ হয়। উপরাষ্ট্রপতি পদে সাধারণত ভারতের আইনসভার উচ্চকক্ষ লোকসভার ৫৪৫ জন ও নিম্নকক্ষ রাজ্যসভার ২৪৫ জন সাংসদ ভোট দিয়ে থাকেন। সব মিলিয়ে এই সংখ্যা ৭৯০। কিন্তু এবার ভোটদানে অংশ নেন ৭৩৬ জন সাংসদ। সন্ধ্যায় ভোট গণনা শেষ হয়। এতে হামিদ আনসারিকে ২৫২ ভোটের ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়। আটটি ভোট বাতিল হয়েছে।ক্ষমতাসীন কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউপিএ) প্রার্থী হামিদ আনসারি। আর যশোবন্ত সিং বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক মোর্চার প্রার্থী। হামিদ আনসারিকে ইউপিএর শরিক দল ছাড়াও ভোট দেন মুলায়ম সিং যাদবের সমাজবাদী পার্টি, মায়াবতীর বহুজন সমাজ পার্টি, তিন বাম দল—সিপিএম, সিপিআই ও ফরোয়ার্ড ব্লকসহ আরও কয়েকটি ছোট দলের সাংসদেরা। তবে ভোটদান থেকে বিরত থাকে বিজেপি ও আরএসপি।হামিদ আনসারি হলেন ভারতের দ্বিতীয় উপরাষ্ট্রপতি, যিনি পরপর দুই মেয়াদের জন্য এই পদে বসছেন। এর আগে সর্বপল্লি রাধাকৃষ্ণান দুবার এই পদে অধিষ্ঠিত হয়েছিলেন।হামিদ আনসারি (৭৫) একজন পণ্ডিত ব্যক্তি। ১৯৩৭ সালে কলকাতায় তাঁর জন্ম।