হামিদ কারজাইয়ের হুমকির সমালোচনা করলেন হার্পার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুব্রত নন্দী (টরন্টো) কানাডাআফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই তালেবানের সঙ্গে যোগ দেবেন বলে সম্প্রতি যে হুমকি দিয়েছেন তার সমালোচনা করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার। তিনি বলেন, হামিদ কারজাইয়ের এ হুমকি ‘অগ্রহণযোগ্য’। গত বুধবার টরন্টোর মিসিসাগায় একটি সড়ক যোগাযোগ স্থাপনা উদ্বোধনকালে প্রধানমন্ত্রী হার্পার সভায় উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন। স্টিফেন হার্পার আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের মন্তব্যকে অত্যন্ত অবিবেচনাপ্রসূত ও দায়িত্বহীন আখ্যায়িত করে বলেন, ‘সন্ত্রাসবিরোধী যুদ্ধের মাঝখানে এসে কারজাইয়ের এই আচরণ আমরা মেনে নিতে পারছি না।’ তিনি জানান, পৃথিবীর অনেক দেশের সঙ্গে কানাডার সেনাবাহিনী এবং এনজিও কর্মীরা জীবনের মায়া তুচ্ছ করে আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সেখানে সাধারণ মানুষের সঙ্গে কাজ করে যাচ্ছে।