হাসপাতাল ছাড়লেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা গতকাল সন্ধ্যায় হাসপাতাল ছেড়েছেন৷ রোববার এক বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষার পর চিকিৎসকেরা সন্তুষ্ট হওয়ার পর তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়৷ জুমা কিছুদিন বিশ্রাম নেবেন এবং প্রয়োজনীয় কাজ ঘরে বসেই করবেন৷ ৭২ বছর বয়সী দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য গত শনিবার হাসপাতালে যান৷ জুমার চার স্ত্রীর একজন বোনগি এনগেমা-জুমা সাংবাদিকদের জানান, তিনি ভালো আছেন এবং তাঁর কিছুদিন বিশ্রামের প্রয়োজন। এএফপি৷