হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ গতকাল শনিবার হাসপাতাল ছেড়েছেন। লন্ডনের কিং এডওয়ার্ড দ্য সেভেনথ হসপিটালে তিনি চার দিনব্যাপী চিকিৎসা নেন। ৯০ বছর বয়সী প্রিন্স ফিলিপ মূত্রথলির সংক্রমণে আক্রান্ত হয়েছিলেন। রানি দ্বিতীয় এলিজাবেথের সিংহাসন আরোহণের হীরকজয়ন্তী উদ্যাপনের শেষ পর্যায়ে প্রিন্স ফিলিপ অসুস্থ হয়ে পড়েন। ফলে তিনি শেষ দিনের অনুষ্ঠানে অনুপস্থিত ছিলেন। তাঁকে গত সোমবার হাসপাতালে নেওয়া হয়। এএফপি।