হাসপাতাল ছাড়লেন প্রিন্স ফিলিপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথের স্বামী প্রিন্স ফিলিপ গতকাল মঙ্গলবার হাসপাতাল ছেড়েছেন। হূৎপিণ্ডে জরুরি অস্ত্রোপচারের জন্য চার দিন আগে তিনি ক্যামব্রিজের কাছে পাপওয়ার্থ হাসপাতালে ভর্তি হন। প্রিন্স ফিলিপ (৯০) হাসপাতাল থেকে গাড়িতে ওঠার সময় হাসিমুখে সমবেতদের উদ্দেশে হাত নাড়েন। তারপর তিনি রাজকীয় রেঞ্জ রোভার গাড়িতে চড়ে হাসপাতাল ত্যাগ করেন। বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানান, হাসপাতাল থেকে প্রিন্স নরফোকে সান্ড্রিংহাম রাজভবনের উদ্দেশে রওনা হন। সেখানে তিনি রানি ও রাজপরিবারের অন্য সদস্যদের সঙ্গে মিলিত হবেন। বড়দিন উদ্যাপনের জন্য তাঁরা সেখানে সমবেত হয়েছিলেন। হাসপাতালে থাকায় এবার বড়দিনের উৎসবে শরিক হতে পারেননি প্রিন্স ফিলিপ।বুকে ব্যথা অনুভব করার পর একটি বিমানে করে প্রিন্স ফিলিপকে গত শুক্রবার সান্ড্রিংহাম থেকে হাসপাতালে আনা হয়। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে তাঁর হূৎপিণ্ডের একটি ধমনীর ব্লক অপসারণ করা হয়। এএফপি।