হাসপাতাল ছেড়েছেন আন্না হাজারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনরত ভারতের গান্ধীবাদী সমাজকর্মী আন্না হাজারে গতকাল রোববার হাসপাতাল ছেড়েছেন।অধিকতর শক্তিশালী লোকপাল বিলের দাবিতে গত ২৭ ডিসেম্বর মুম্বাইয়ে অনশন শুরু করেন হাজারে। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর হাজারে সরাসরি আহমেদনগর জেলার রেলেগান সিদ্ধিতে চলে যান।হাসপাতাল ছাড়ার পর হাজারে সাংবাদিকদের বলেন, ‘আমি ভালো আছি, তবে শরীর এখনো দুর্বল। চিকিৎসকের পরামর্শে আমাকে এক মাসের বিশ্রামে থাকতে হবে।’লোকপাল বিল বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হাজারে বলেন, ‘আমি পুরোপুরি সুস্থ হওয়ার পর আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে চিন্তাভাবনা করব।’পাঁচ রাজ্যে অনুষ্ঠেয় বিধানসভা নির্বাচনে ভ্রমণ সম্পর্কে হাজারে বলেন, ‘চিকিৎসকের পরামর্শ অনুসারে বিশ্রামে থাকাকালে আমি কোনো ভ্রমণ করতে পারব না।’ পিটিআই।