হাসপাতাল ছেড়েছেন রানি এলিজাবেথ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্যের রানি দ্বিতীয় এলিজাবেথ গতকাল সোমবার হাসপাতাল ছেড়েছেন।পরিপাকতন্ত্রের সমস্যা নিয়ে তিনি রোববার লন্ডনের কিং অষ্টম এডওয়ার্ড হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বাকিংহাম প্রাসাদের একজন মুখপাত্র এ কথা জানিয়েছেন। ওই মুখপাত্র জানান, রানি এলিজাবেথের (৮৬) পরিপাকতন্ত্রে ‘গ্যাস্ট্রোএনটেরাইটিসের’ আলামত পাওয়া গেছে। তবে তাঁর অসুস্থতা খুব মারাত্মক নয়। পূর্বসতর্কতা হিসেবে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রানির দ্রুত রোগমুক্তি কামনা করেছেন দেশটির প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। রোববার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এ-সংক্রান্ত একটি বার্তা দেন তিনি। এএফপি।