হাসপাতাল ছেড়েছেন হিলারি ক্লিনটন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ও সাবেক ফার্স্ট লেডি হিলারি ক্লিনটন গত বুধবার হাসপাতাল ছেড়েছেন। সে দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।গত রোববার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় হিলারির (৬৫) খুলি ও মস্তিষ্কের মাঝখানে রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়ে। পরে তাঁকে নিউইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, হিলারির অবস্থার উন্নতি হয়েছে। তিনি পুরোপুরি সেরে উঠবেন বলে তাঁরা আশা করছেন। নিজ কার্যালয়ে ফেরার জন্য হিলারি ব্যাকুল হয়ে আছেন। তবে তিনি কবে কর্মস্থলে ফিরবেন, এ ব্যাপারে নির্দিষ্ট করে কিছু বলা হয়নি। হাসপাতাল ছাড়ার সময় হিলারির সঙ্গে ছিলেন তাঁর স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও মেয়ে চেলসি।গত মাসের মাঝামাঝি সময় অসুস্থতার কারণে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন হিলারি। তখন তাঁর মাথায় আঘাত লাগে। বিবিসি।