হাসপাতাল থেকে আবার কারাগারে নরিয়েগা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পানামার সাবেক একনায়ক ম্যানুয়েল নরিয়েগাকে (৭৮) নয় দিন পর গত শুক্রবার কারাগারে ফেরত পাঠানো হয়েছে। পানামার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ভ্যালকা ভারনাজা এ কথা জানান।৩ অক্টোবর স্বাস্থ্য পরীক্ষার জন্য নরিয়েগাকে হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েক মাস আগে ব্রংকাইটিসে আক্রান্ত হয়ে তিনি ওই হাসপাতালে ২০ দিন ভর্তি ছিলেন।নরিয়েগাকে ফ্রান্স থেকে দেশে পাঠানোর পর গত ১১ ডিসেম্বর থেকে এল র‌্যানাচার কারাগারে বন্দী। তাঁকে তিনটি পৃথক মামলায় ২০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ১৯৮৩ থেকে ১৯৮৯ পর্যন্ত ক্ষমতায় থাকাকালে বিরোধীদের গুম করার দায়ে তাঁকে পৃথক মামলায় এ শাস্তি দেওয়া হয়। নরিয়েগা দুবার স্ট্রোক করেন। তিনি হূদেরাগ, মূত্রনালির ক্যানসার, ব্রেন টিউমারসহ বিভিন্ন রোগে আক্রান্ত। এ কারণে তাঁর আত্মীয়স্বজনেরা তাঁকে গৃহবন্দী রাখার অনুরোধ জানান। এএফপি।