হাসপাতাল থেকে ছাড়া পেলেন আহত ‘মি. বিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মি. বিন খ্যাত তারকা অভিনেতা রোয়ান অ্যাটকিনসন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। সংবাদমাধ্যমগুলো জানায়, একটি হুইলচেয়ারে চড়ে গত শুক্রবার তিনি লন্ডনের উত্তরাঞ্চলে অবস্থিত পিটারবার্গ সিটি হাসপাতাল ত্যাগ করেন।৫৬ বছর বয়সী কৌতুক অভিনেতা অ্যাটকিনসন গত বৃহস্পতিবার হাডন শহরের কাছাকাছি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় কাঁধে আঘাত পান। তিনি নিজে গাড়ি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে ওই দুর্ঘটনা ঘটে। রয়টার্স।