হাসপাতাল থেকে রাষ্ট্র পরিচালনায় চাভেজ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো চাভেজের শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। কিউবার রাজধানী হাভানায় ক্যানসারের অস্ত্রোপচারের পর হাসপাতালের বিছানায় শুয়েই নিজ দেশ পরিচালনায় নির্দেশনা দিচ্ছেন তিনি। গত রোববার ভেনেজুয়েলার একজন মন্ত্রী এসব কথা জানান।এদিকে রোববার অনুষ্ঠিত গভর্নর নির্বাচনে ২৩টি রাজ্যের মধ্যে ২০টিতে জয়ী হয়েছে চাভেজের সোশ্যালিস্ট পার্টি। একই দিন জাতীয় নির্বাচন কমিশন এ ঘোষণা দেয়। গভর্নর নির্বাচনে চাভেজের প্রধান প্রতিদ্বন্দ্বী হেনরিক কেপরিলেস জয়ী হন।চাভেজের বড় মেয়ের জামাই বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জর্জ অ্যারিজা জানান, চাভেজের শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। এএফপি ও বিবিসি।