হাসপাতালে অভিনেত্রী জাসা গ্যাবর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিছানা থেকে পড়ে আহত হওয়ায় প্রবীণ মার্কিন অভিনেত্রী জাসা গ্যাবরকে (৯৩) হাসপাতালে নেওয়া হয়েছে। গ্যাবরের মুখপাত্র জানান, গত শনিবার যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাড়িতে টেলিভিশন দেখার সময় বিছানা থেকে পড়ে গুরুতর আহত হন গ্যাবর। গ্যাবরের মুখপাত্র বলেন, দুর্ঘটনার পরপরই তাঁর স্বামী অ্যাম্বুলেন্স ডেকে তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। ২০০২ সালে একটি গাড়ি দুর্ঘটনায় প্রখ্যাত অভিনেত্রী গ্যাবর আংশিক পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন। চলাফেরার জন্য তিনি হুইলচেয়ার ব্যবহার করতেন। মুল্যাঁ রুজ, লিলি ও টাচ অব ইভিল-এর মতো চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান গ্যাবর। এএফপি।