হাসপাতালে পড়ে থেকে মৃত্যুর অপেক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে গাদ্দাফির বাব আল-আজিজিয়া কম্পাউন্ডের বাইরে সেনাবাহিনী ও বিদ্রোহীদের মধ্যে লড়াইয়ের সময় পিঠে গুলিবিদ্ধ হয় ১০ বছর বয়সী ছেলেটি। এরপর হাসপাতালে তার জন্য যে ভয়াবহতা অপেক্ষা করছিল, তা সে কল্পনাও করতে পারেনি।হাসপাতালে নেওয়ার পর বিনা চিকিৎসায় সেখানে পড়ে ছিল কয়েক দিন। গাদ্দাফি বাহিনীর গুপ্তঘাতকদের ভয়ে চিকিৎসক ও সেবিকারা হাসপাতাল থেকে পালিয়েছেন। এ অবস্থায় হাসপাতালে পড়ে বিনা চিকিৎসায় একের পর এক মানুষ মরছে, আর তা দেখতে হয়েছে ওই কিশোরকে।গত শুক্রবার ওই হাসপাতাল থেকে ১৭ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে রেডক্রসের কর্মীরা। এর মধ্যে ছিল ওই কিশোরও। তাকে যখন স্ট্রেচারে করে অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছিল, পাশে কাঁদছিল তাঁর মা-বাবা।ছেলেটির বাবা বলেন, ‘আমার ছেলে গুলিবিদ্ধ হয়েছিল বাব আল-আজিজিয়ার বাইরে। কিন্তু আমরা জানতাম না, চিকিৎসার জন্য তাকে কোথায় নেওয়া হয়েছে। পাঁচ দিন পর আজ প্রথম তাকে দেখছি। আজ তাকে ফিরিয়ে নিয়ে যাচ্ছি।’গত মঙ্গলবারের মধ্যে ত্রিপোলির বেশির ভাগ এলাকা দখল করে ফেলেছিল বিদ্রোহী যোদ্ধারা। কিন্তু আবু সালিম এলাকাসহ কয়েকটি এলাকা আরও কয়েক দিন দখলে রাখতে সক্ষম হয় গাদ্দাফির অনুগত বাহিনী। এ কয়েক দিনে সেখানে তুমুল লড়াই চলে।গুলিবিদ্ধ কিশোরকে যে হাসপাতালে নেওয়া হয়েছিল, সেটি আবু সালিম এলাকায় অবস্থিত। বৃহস্পতিবার পর্যন্ত ওই এলাকা পুরোপুরি গাদ্দাফি অনুগতদের নিয়ন্ত্রণে ছিল। এ সময়ের মধ্যে ওই এলাকার লোকজন বাইরেই বের হতে পারেনি। ওই অবস্থায় হাসপাতালে মরতে থাকে একের পর এক আহত মানুষ। তিনতলা হাসপাতালটিই পরিণত হয় একটি মৃত্যুপুরীতে। এএফপি।