প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরিয়ার যুদ্ধপীড়িত আলেপ্পো শহরের চারটি অস্থায়ী হাসপাতাল ও একটি ব্লাড ব্যাংক গতকাল রোববার পর্যন্ত ২৪ ঘণ্টা সময়ের মধ্যে বিমান হামলার শিকার হয়েছে। গতকাল স্থানীয় চিকিৎসকদের একটি সংগঠন এ কথা জানিয়েছে। ওই সংগঠনটি শহরের ক্লিনিকগুলোতে সেবা দেয়। চিকিৎসকেরা বলেছেন, শহরের পূর্বদিকের অবরুদ্ধ একটি এলাকায় অবস্থিত শিশু হাসপাতালে বোমা পড়লে দুদিন বয়সী এক শিশুর মৃত্যু হয়। শনিবার মধ্যরাতের পর হাসপাতালটিতে বোমা পড়লে শিশুটির অক্সিজেনের লাইন বিচ্ছিন্ন হয়ে যায়। এটি ছিল ওই চিকিৎসালয়ে নয় ঘণ্টার মধ্যে দ্বিতীয়বার আঘাত হানার ঘটনা। সংগঠনটি বলেছে, সিরীয় সরকার ও রুশ বাহিনীর ক্রমবর্ধমান বোমাবর্ষণের পরিণতিতে চারটি হাসপাতালই কার্যক্রম বন্ধ করতে বাধ্য হবে।
রয়টার্স