হাসপাতালে ভর্তি হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গত বুধবার দিল্লি থেকে কলকাতা আসার পর শ্বাসকষ্ট, দ্রুত ও অনিয়ন্ত্রিত হূৎস্পন্দন এবং শরীরে ব্যথা নিয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সংশ্লিষ্ট চিকিৎসক জানান, মমতা স্বাভাবিক আছেন। তাঁর ধমনির স্পন্দন স্বাভাবিক। তবে শরীরে কিছুটা ব্যথা আছে। মমতা বাড়িতে ফিরতে চাইলেও চিকিৎসকেরা তাঁকে হাসপাতালেই থাকতে বলেছেন।তবে মুখ্যমন্ত্রী যদি ১০ দিন পুরোপুরি বিশ্রামে থাকতে সম্মত হন, তবেই তাঁকে হাসপাতাল ছাড়ার অনুমতি দেওয়া হবে বলে শর্ত দিয়েছেন চিকিৎসকেরা। আইএনএস।