হাসপাতালে ভালো আছেন মার্কেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ
গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ

কলম্বিয়ার নোবেলজয়ী সাহিত্যিক গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ অসুস্থ। তাঁকে মেক্সিকো সিটির একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিশ্বনন্দিত লেখক মার্কেজকে গত ৩১ মার্চ ওই হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ফুসফুস ও প্রস্রাবের সংক্রমণে ভুগছেন।
গত বৃহস্পতিবার এক বিবৃতিতে মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মার্কেজের (৮৭) অবস্থা ভালো। তাঁকে জীবাণু-প্রতিরোধী ওষুধ দেওয়া হচ্ছে। তাঁর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।
মার্কেজের ছেলে গনজালো গার্সিয়া বার্সা বলেন, তাঁর বাবাকে আগামী মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। সিএনএন।