প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে (৮৮) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর কার্যালয় থেকে বলা হয়, বুকের সমস্যার কারণে গতকাল সোমবার তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সরকারি বার্তা সংস্থা বারনামা জানায়, চিকিৎসকদের একটি দল তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতিতে তারা সন্তুষ্ট। তাঁকে আরও কয়েক দিন ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের হাসপাতালে থাকতে হবে। এএফপি।