প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের হায়দরাবােদর কিষানবাগ শিখ চৌনি এলাকায় পুলিশের গুলিতে গতকাল বুধবার দুজন নিহত ও নয়জন আহত হয়েছে৷ একটি ধর্মীয় পতাকা পোড়ানো হয়েছে—এ ধরনের গুজব ছড়িয়ে পড়ার পর দুষ্কৃতকারীরা একটি বিশেষ সম্প্রদায়ের মানুষের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালায়৷ এই ঘটনা একপর্যায়ে দুটি পক্ষের সংঘর্ষে রূপ নেয়৷ খবর পেয়ে হায়দরাবাদের রাজেন্দ্রনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে কারফিউ জারি করা হয়েছে৷ আইএএনএস৷