হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইইউর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর সামরিক শাখাকে গতকাল শুক্রবার আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এর ফলে তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পথ তৈরি হলো। ইইউর অফিশিয়াল জার্নালে সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ১১ ব্যক্তি ও ২৫টি সংগঠনের সঙ্গে যুক্ত হলো হিজবুল্লাহর সামরিক শাখা। এর ফলে তাদের সম্পদ জব্দ করার পদক্ষেপ নেওয়া হতে পারে। তবে বিশ্লেষকেরা বলছেন, হিজবুল্লাহর রাজনৈতিক ও সামরিক শাখাকে আলাদাভাবে শনাক্ত করা প্রায় অসম্ভব হবে। যুক্তরাজ্যের চাপের মুখে গত সোমবার ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে হিজবুল্লাহর সামরিক শাখাকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে ইইউর সদস্য কয়েকটি দেশের পক্ষ থেকে বলা হয়, এতে করে এমনিতে ভঙ্গুর ওই দেশের ওপর চাপ আরও বাড়বে। এএফপি।