হিজাবের জন্য রুশ নারীদের অর্থ দেওয়া হয়নি: ইরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইরানের পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত রুশ নারী কর্মীদের ইসলামি পোশাক-পরিচ্ছদ (হিজাব) গ্রহণের জন্য কোনো অর্থ দেওয়া হয়নি। ইরান সরকার এক বিবৃতিতে গতকাল বুধবার এ তথ্য জানিয়েছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপমন্ত্রী হাসান ঘাশঘাভির উদ্ধৃতি দিয়ে সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে। ইরানের বুশেহের প্রদেশের আইনপ্রণেতা মেহদি মৌসাভিনেজাদ গত মঙ্গলবার সংবাদমাধ্যমকে বলেন, বুশেহের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত রুশ নারী কর্মীদের হিজাব পরার জন্য অর্থ দেওয়া হয়। তবে অর্থ নেওয়া সত্ত্বেও ওই বিদেশি নীরারা ‘অঙ্গীকার’ পূরণ করেন না।জবাবে ঘাশগাভি বলেন, ইরানে কর্মরত বিদেশি নারীদের হিজাবের জন্য কোনো অর্থ দেওয়া হয় না। রাশিয়ার সঙ্গে স্বাক্ষরিত চুক্তিতেও এ রকম কোনো শর্তের উল্লেখ নেই। এএফপি।