হিটলারকে নারীতে রূপান্তরের চেষ্টা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম আগ্রাসী হয়ে যাতে নারীর মতো আচরণ করেন, সে জন্য জার্মানির একনায়ক অ্যাডল্ফ হিটলারকে অ্যাস্ট্রোজেন হরমোন দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। সেক্রেটারি হিসেবে কাজ করা তাঁর বোন পলার মাধ্যমে হিটলারের খাবারে অ্যাস্ট্রোজেন হরমোন মেশানোর পরিকল্পনা করেছিলেন ব্রিটিশ গোয়েন্দারা। এ হরমোন খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করানো হলে হিটলার কম আগ্রাসী হতেন এবং নারীর মতো নমনীয় আচরণ করতেন।কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের ফেলো ব্রায়ান ফোর্ড ব্রিটিশ গোয়েন্দাদের এ পরিকল্পনার কথা ফাঁস করে দিয়েছেন। ব্রায়ান ফোর্ড টেলিগ্রাফকে জানান, অ্যাস্ট্রোজেন হরমোন মেশানোর কারণ হলো, এটা স্বাদহীন ও সূক্ষ্মভাবে কাজ করে। তাই হিটলারের খাবারে অ্যাস্ট্রোজেন মেশানোর চেষ্টা করা হয়েছিল। টেলিগ্রাফ।