হিটলারকে হত্যার পরিকল্পনাকারীর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জার্মানির সাবেক একনায়ক অ্যাডল্ফ হিটলারকে হত্যার পরিকল্পনায় জড়িত জার্মান সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট এওয়াল্ড-হেইনরিখ ভন ক্লেইস্ট গত শুক্রবার মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।১৯৪৪ সালে ভন ক্লেইস্টের বয়স যখন ২২, তখন তিনি স্বেচ্ছায় হিটলারের একটি বৈঠকে আত্মঘাতী হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিলেন। তবে ওই বৈঠক না হওয়ায় তাঁর পরিকল্পনা ভেস্তে যায়। এর কয়েক মাস পর হিটলারকে হত্যার আরেকটি পরিকল্পনায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এটা ‘২০ জুলাই’ ষড়যন্ত্র নামে পরিচিত। হিটলারের সামরিক বাহিনীর সম্মেলনে বিস্ফোরকভর্তি ব্রিফকেস নিয়ে ভন ক্লেইস্টের হামলা চালানোর পরিকল্পনা করেছিলেন। পরে হামলার পরিকল্পনা সামান্য বদল করে কর্নেল ক্লস ভন স্টফেনবার্গকে ব্রিফকেস বহনের দায়িত্ব দেওয়া হয়। তবে ওই হত্যার পরিকল্পনাও সফল হয়নি। ওই ব্রিফকেস লক্ষ্যভ্রস্ট হয় এবং হিটলার অল্পের জন্য বেঁচে যান। বিবিসি।