হিটলারের ছবি নিয়েবিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালিতে একটি পোশাক কোম্পানির বিজ্ঞাপন পোস্টারে হিটলারের ছবি ব্যবহার করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে বলেছে, ইতালির প্যালেরমো শহরে হিটলারের ছবিসংবলিত ১৮ ফুট দৈর্ঘ্যের বেশ কিছু পোস্টার টানানো হয়েছে। ছবিতে হিটলারের গায়ে ভালোবাসার প্রতীক গোলাপি রঙের ইউনিফর্ম। তাঁর বাহুতে নাৎসিবাদের প্রতীক স্বস্তিকা চিহ্নের বদলে ‘লাভ হার্ট’ বসিয়ে দেওয়া হয়েছে। হিটলারের ছবির নিচে স্লোগান লেখা, ‘স্টাইল বদলে ফেলো, নেতাকে অনুসরণ করো না।’ স্থানীয় লোকজন বলেছে, হিটলারের মতো একজন ঘৃণ্য লোককে ভালোবাসার মতো একটি বিষয়ের সঙ্গে জড়ানো মোটেও উচিত হয়নি। টাইমস অব ইন্ডিয়া।